1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক বিরোধে সহিংসতার বিস্ফোরণ, আহত ৬ পুলিশ বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহযোগিতা করবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার ‘শুধু রাজধানী নয়, সারাদেশে নাগরিক সুবিধা পৌঁছানোর চেষ্টা করছে সরকার’ নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী পূর্বের মত রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন! মার্কিন পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিল ইরান

বাহরাইনে সরকারবিরোধী আন্দোলনে আটক বালকের মুক্তিলাভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুন, ২০১২
  • ৯৫ Time View

পুলিশি হেফাজতে প্রায় একমাস আটক রাখার পর অবশেষে ১১ বছর বয়সী এক বিক্ষোভকারীকে ছেড়ে দিয়েছে বাহরাইনী কর্তৃপক্ষ। দেশটির সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

আলি হাসান নামের ওই বালকের আইনজীবি মোহসেন আল আলাউয়ি বলেন , ‘বিচারক তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেও তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি শুরু হবে আগামী ২০ জুন।’

এই বালকের বিরুদ্ধে বেআইনী জমায়েতে অংশ নেওয়াসহ বাহরাইনের সাম্প্রতিক বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত কয়েকটি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

বাহরাইনী মানবাধিকার সংস্থা ‘বাহরাইন সেন্টার ফর হিউম্যান রাইটস’ জানায় রাজধানী মানামার নিকটবর্তী বিলাদ আল কাদেম শহরতলীতে অবস্থিত নিজ বাড়ির নিকট থেকে হাসানকে গত ১৩মে আটক করে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশরা। তার বিরুদ্ধে পরবর্তীতে বেআইনী জমায়েতে যোগ দেওয়ার অভিযোগ আনে কর্তৃপক্ষ।

এদিকে বাহরাইনের বিচার বিভাগের কর্মকর্তা নুরা আল খলিফা এক বিবৃতিতে জানান, আবর্জনার গাড়ি ও কাঠের গুড়ি দিয়ে রাস্তা অবরোধের চেষ্টা কালে হাসানকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতে হাসান বেআইনী কাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে এ সময় দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০১১সালের ফেব্রুয়ারিতে প্রথম শুরু হওয়া বাহরাইনের সরকারবিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হওয়াদের মধ্যে এখন পর্যন্ত হাসানই সর্বকনিষ্ঠ বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ