1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

মুসলিম দেশগুলোকে ধ্বংসের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮ Time View

মুসলিম দেশগুলোকে ধ্বংসের জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ, মার্কিনি ও ইসরায়েলিরা মুসলমানদের ধ্বংস চায়। ইরাকের সুন্নি ওলামা পরিষদের প্রধান শেইখ মুহাম্মাদ আল-মোল্লা এ কথা বলেছেন।

গতকাল শুক্রবার এ কথা বলেন তিনি।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের পপুলার মোবালাইজেশন কমিটির উপপ্রধান আবু মাহদি আল মোহানদেসের শাহাদাতের চেহলামকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

শেইখ মুহাম্মাদ আল-মোল্লা বলেন, যুক্তরাষ্ট্র জোর করে ইরাকে প্রবেশ করেছে এবং এখনও অবস্থান করছে। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইরাককে ধ্বংস করা।

তিনি জানান, তার নেতৃত্বাধীন সংগঠন সন্ত্রাসবাদ এবং গোষ্ঠী-প্রীতি ও সাম্প্রদায়িকতার ঘোর বিরোধী। একইসঙ্গে তাদের অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে। কারণ মার্কিনী ও ইসরায়েলিরা মুসলমানদের ধ্বংস চায়। মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্ব আরোপ করেন ইরাকের এই আলেম।

গতকাল শুক্রবার ইরাকের বসরায় অনুষ্ঠিত ওই শোকানুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ