1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

মার্কিন বিমান বাহিনীতে আত্মহত্যা বেড়েছে ৩৩ ভাগ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫০ Time View

মার্কিন বিমান বাহিনীতে আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে। এটা ২০১৯ সালের পরিসংখ্যান। গত বছর মার্কিন বিমান বাহিনীর ১৩৭ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে।

মার্কিন ওয়েবসাইট মিলিটারি ডট কম এ কথা বলেছে।

এই হিসাবে আগের বছরের তুলনায় ২০১৯ সালে আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে।

মার্কিন বিমানবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ফর ম্যানপাওয়ার, পার্সোনেল অ্যান্ড সার্ভিসেস- লেফটেন্যান্ট জেনারেল ব্রায়ান কেলি বলেন, আত্মহত্যার ঘটনা জাতীয় জটিল সমস্যা হিসেবে দেখা দিয়েছে যার কোনো সহজ সমাধান নেই।

তিনি বলেন, ২০০৮ সাল থেকে আত্মহত্যার ঘটনা রেকর্ড করা শুরু হয় এবং এরপর থেকে ২০১৯ সালে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়েছে।

২০১৮ সালে মার্কিন বিমান বাহিনীর ৬০ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে। তবে ওই বছর বিমান বাহিনীতে সব মিলিয়ে ১০৩টি আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত সেনাদের মধ্যে মহিলার চেয়ে পুরুষ সেনা বেশি আত্মহত্যা করেছে। বিমানবাহিনীতে এত বেশি আত্মহত্যার ঘটনায় মার্কিন সেনা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ