1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ ক্ষেপণাস্ত্র সক্ষমতা না থাকলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত বেশ কিছু এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন পানামাকে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া হঠাৎ ইনস্টাগ্রাম-ফেসবুকে বিভ্রাট! পরে স্বাভাবিক ফিফা প্রটোকল ভেঙে চ্যাম্পিয়নদের হাতে বিশ্বকাপ ট্রফি দেবেন ট্রাম্প

মুম্বাইয়ে বাংলাদেশিদের তাড়ানোর হুমকি দিয়ে পোস্টার!

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

বাংলাদেশিরা অবিলম্বে ভারত ছাড়ো। নাহলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির স্টাইলে তাদের তাড়ানো হবে। এমন পোস্টারে ছেয়ে গেছে ভারতের মুম্বাইয়ের বেশ কিছু এলাকা। এতে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির তরফে এমন পোস্টার বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে।

তাতে লেখা রয়েছে, বাংলাদেশিরা ভারত ছাড়ো নাইলে এমএনএস স্টাইলে তাড়ানো হবে।

এসব পোস্টারে ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) পার্টির প্রধান রাজ ঠাকরে এবং তার ছেলে অমিতের ছবি রয়েছে।

এর আগে ২৩ জানুয়ারি গেরুয়া রং এবং শিবাজির রাজ মোহরের ছবি দেওয়া নতুন দলীয় পতাকার উদ্বোধন করেছিলেন রাজ ঠাকরে। একইসঙ্গে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন।

এদিকে ভারতের এই রাজনৈতিক দলটির আগামী ৯ ফেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারত ছাড়া করতে বিশাল র‍্যালি করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ