1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ

চীনের সঙ্গে সীমান্ত বন্ধের দাবিতে হংকংয়ে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৭ Time View

করোনাভাইরাসের হামলা ঠেকাতে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন হংকংয়ের স্বাস্থ্যকর্মীরা। বর্তমানে মূল চীনা ভূখণ্ডের সঙ্গে রেল ও ফেরি পরিষেবা বন্ধ রেখেছে হংকং। তবে করোনাভাইরাসের থাবা এড়াতে এবার পুরোপুরি সীমান্ত বন্ধ করার দাবি তুলে ধর্মঘট শুরু করেছেন কয়েক হাজার স্বাস্থ্যকর্মী।

তাদের দাবি, সীমান্ত খোলা থাকলে এপারে ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়বে। হংকং চিকিৎসক সংগঠনের প্রধান উইনি য়ু বলেন, চীনের সঙ্গে সীমান্ত সম্পূর্ণ বন্ধ না হলে এখানে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে। বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা ও ভাইরাসের মোকাবিলায় সরঞ্জামের অভাব দেখা দেবে। সেই পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে না।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বা আজ থেকেই ধর্মঘট শুরু করেছেন হংকংয়ের কয়েক হাজার স্বাস্থ্যকর্মী। চীনের সঙ্গে সীমান্ত বন্ধ না করা হলে মঙ্গলবার বা আগামীকাল থেকে ধর্মঘটে যোগ দেবেন চিকিৎসকরাও। আপাতত হংকংয়ের ভিসা দেওয়া বন্ধ রেখেছে বেইজিং। তবুও প্রায় ৭০ লক্ষ জনসংখ্যা নিয়ে চরম আশঙ্কায় রয়েছে প্রায় স্বাধীন প্রদেশটি।

এদিকে, হংকংয়ের নেতা কেরি ল্যাম করোনাভাইরাস বিস্তার রোধে মূল ভূখণ্ড চীনের সঙ্গে ১৩টি সীমান্ত ক্রসিংয়ের মধ্যে ১০টি বন্ধ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ