1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

ট্রাম্পের পরিকল্পনা শান্তি-বিরোধী : জিমি কার্টার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫১ Time View

ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের নামে যে কথিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ চুক্তি প্রকাশ করেছেন তা প্রকৃতপক্ষে শান্তি-বিরোধী একটি পরিকল্পনা। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এ কথা বলেছেন।

জিমি কার্টার বলেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।

জিমি কার্টারের এ বক্তব্য মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন তুলে ধরেছে।

কার্টার বলেন, ট্রাম্পের নতুন পরিকল্পনা ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নস্যাৎ করেছে; যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে দীর্ঘদিন ধরে চলে আসা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হবে।

জিমি কার্টার বলেন, ইসরায়েল -ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনের জন্য জাতিসংঘ বারবার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেছে যার ভিত্তি হবে ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের আগের সীমানা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই শান্তি পরিকল্পনায় তা মানা হয়নি। ফলে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লংঘন করেছেন।

জাতিসংঘের সদস্য দেশগুলোকে নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছেন জিমি কার্টার। তিনি যেকোনো একতরফা প্রস্তাবকে প্রত্যাখ্যানের কথা বলছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ