1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

আদিবাসীদের হিন্দু বানানো হচ্ছে, গণবিয়ে ঘিরে উত্তেজনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫৫ Time View

বিশ্ব হিন্দু পরিষদের গণবিয়ের অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ডের মালদহ থানার আটমাইল এলাকায়। ঝাড়খন্ড দিসম পার্টির ইঁট বৃষ্টিতে আক্রান্ত পুলিশ কর্মী। এই গণবিবাহের প্রতিবাদে ঝাড়খন্ড দিসম পার্টি ৩৪ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দুপক্ষের মধ্যে ইঁট বৃষ্টি হচ্ছে। চেয়ার ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে মালদহ থানা থেকে ছুটে গিয়েছে বিশাল পুলিশবাহিনী।

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এদিন মালদহ থানার আটমাইল এলাকায় গণবিবাহের অনুষ্ঠান করা হয়। এই গণবিবাহের অংশগ্রহণ করা বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। ঝাড়খণ্ড দিসম পার্টির অভিযোগ আদিবাসীদের চিরাচরিত প্রথা উপেক্ষা করে এই গণবিবাহ হচ্ছে যা তারা মেনে নেবে না। এই নিয়েই উত্তেজনা।

ঝাড়খন্ড দিসম পার্টির সদস্য মোহন হাঁসদা বলেন, বিশ্ব হিন্দু পরিষদ বিয়ের আয়োজন করেছে। সেখানে বেশির ভাগই আদিবাসী। হ্যান্ডবিল ও বিজ্ঞাপন ছাপিয়ে ঘোষণা করেছে যে হিন্দুত্ব রীতি অনুযায়ী বিয়ে হবে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আদিবাসীদেরকে হিন্দু বানানো হচ্ছে। অর্থের লোভ দেখিয়ে এই বিয়ের আয়োজন করেছে তারা। এখানে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হচ্ছে। তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি এই বিয়েটা আপাতত বন্ধ থাকুক। কার্ড ছাপিয়ে বিজ্ঞাপন দিয়ে বিয়ের আয়োজন করে আদিবাসী সমাজকে ও মানুষকে অপমান করা হচ্ছে। আমরা দেশজুড়ে এর প্রতিবাদ জানাবো। কারণ আদিবাসীরা হিন্দু নয়। আদিবাসীরা প্রকৃতির পূজারী।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি মলয় মুখার্জি বলেন, এটা ভুল ধারণা। আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়। আমরা যারা শহরে নিজেদেরকে গভীর হিন্দু বলে পরিচয় দিয়ে তার চেয়ে বড় হিন্দু এরা। তারা মূল ভারতীয় আদিবাসী। তারা অন্য কোনো সম্প্রদায়ের নয় তারা হিন্দু সম্প্রদায়ের। তাদেরকে ভুল বোঝানো হয়। তাদের উপাসনা পদ্ধতি একটু আলাদা হতে পারে। হিন্দুদের বিভিন্ন রীতি-নীতি আছে তাদেরটা একটু আলাদা। তার মানে এটা নয় যে তারা আমাদের সমাজের অংশ নয়। তারা সনাতন হিন্দু ধর্মের অংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ