1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রতিহত করুন : রুশ মুফতি পরিষদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৬ Time View

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নামে কথিত শান্তি পরিকল্পনা উত্থাপন করেছেন। এই পরিকল্পনা প্রতিহত করার আহ্বান জানিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় মুসলিম সংগঠন।

রুশ মুফতি পরিষদের পরিচালক নাফিকুল্লাহ আশিরোভ শনিবার মস্কোয় এক বক্তব্যে এ আহ্বান জানান।

নাফিকুল্লাহ আশিরোভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যে তড়িঘড়ি করে এই পরিকল্পনা ঘোষণা করেছেন।

আশিরোভ বলেন, ডেমোক্র্যাটরা যখন মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে ইমপিচ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ট্রাম্প চরম রাজনৈতিক বেকায়দায় রয়েছেন তখন এ পরিকল্পনা ঘোষণা করা হলো। এছাড়া, ইসরায়েলি প্রধানমন্ত্রীও আদালতে তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা নিয়ে অস্বস্তিতে রয়েছেন। রুশ
রুশ মুফতি পরিষদের প্রধান বলেন, ফিলিস্তিনি জাতি কখনো তাদের স্বার্থ-বিরোধী ও ইসলাম-বিদ্বেষী এ পরিকল্পনা মেনে নেবে না।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরায়েলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া, জর্ডান নদীর পশ্চিম তীরের অবশিষ্ট অংশ ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ