1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াতে সম্মত মার্কিন প্রতিরক্ষা নির্মাতারা: ট্রাম্প ইরানের হামলার পর নিজেদের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক জানাল সৌদি আরব ইরানের হামলা থেকে বাঁচতে মাটির নিচে বন্দিদশায় ইসরায়েলিদের দিন ইরাকের বাগদাদে সামরিক বিমানবন্দরে ড্রোন হামলা

জনগণ সোমবারের সমাবেশের গোপন রহস্য জানতে চায়: হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুন, ২০১২
  • ১০৭ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, “বিএনপির সোমবারের সমাবেশ নিয়ে আমরা চিন্তিত কিংবা উদ্বিগ্ন নই। বিরোধীদল তাদের কর্মসূচি পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু জনগণ সোমবারের সমাবেশের গোপন রহস্য জানতে চায়।”

তিনি বলেন, “খালেদা জিয়া তত্ত্ববধায়কের ধোয়া তুলে যুদ্ধাপরাধীদের এবং তার দুর্নীতিবাজ ছেলেদের বিরুদ্ধে আদালতের চলমান মামলা বানচাল করতে চান। দেশকে অস্থিতিশীল করতে চান। কিন্তু তার কোনো আশাই কখনো পূরণ হবে না।”

রোববার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু প্রকোশলী পরিষদ আয়োজিত ‘বাঙালি জাতি, বঙ্গবন্ধুর ৬ দফা ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ ১১ মাস আলোচনার পর তত্ত্ববধায়ক সরকার বাতিল করা হয়েছে। তাই এ নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। এছাড়া খালেদা জিয়া নিজেই বলেছেন, বর্তমান সরকার অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের ফসল। অথচ তিনিই আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছেন।”

বুয়েটের প্রো ভাইস চ্যান্সেলর এবং বঙ্গবন্ধু প্রকোশলী পরিষদের সভাপতি প্রকোশলী হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমাণ্ডার ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব এবং অতিথি ছিলেন রাজউকের চেয়ারম্যান প্রকোশলী নুরুল হুদা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ