1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ

স্ত্রীর মুন্ডু কেটে জাতীয় সংগীত গাইল স্বামী!

Reporter Name
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫০ Time View

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে খুন করেছে তাঁর স্বামী। স্ত্রীর মুন্ডু কেটে সোজা পৌঁছে যায় থানায় সে। সেখানে গিয়ে জাতীয় সংগীত গাওয়ার সঙ্গে সঙ্গে ‘ভারতমাতা কি জয়’ বলেও স্লোগান দেয়।

শনিবার নৃশংস এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার জাহাঙ্গীরবাদ থানায়। বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে।

স্থানীয় সূত্র বলছে, উত্তরপ্রদেশের জাহাঙ্গীরবাদ থানার অন্তর্গত বাহাদুরপুর গ্রামে বাস করত অখিলেশ রাওয়াত ও তার স্ত্রী।

প্রতিবেশীরা বলেন, মাঝেমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে ঝগড়া হতো। শনিবার তা চরমে পর্যায়ে পৌঁছে যায়। বচসার মাঝেই রাগের মাথায় আচমকা স্ত্রীকে খুন করে অখিলেশ। স্ত্রীর মুন্ডু কেটে নিয়ে হাঁটতে হাঁটতে সোজা জাহাঙ্গীরপুর থানার সামনে গিয়ে পৌঁছায়। হঠাৎ এক যুবক কাটামুন্ডু নিয়ে থানার সামনে এসেছে দেখে প্রথমে হকচকিয়ে যান সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা। পরে অখিলেশের হাত থেকে তার স্ত্রীর কাটামুন্ডুটি নেওয়ার চেষ্টা করেন তাঁরা।

কিন্তু, তা দিতে রাজি হয়নি সে। মুন্ডুটি নিয়ে উভয়পক্ষের মধ্যে যখন টানাটানি হচ্ছে সে সময় হঠাৎ গলা ছেড়ে জাতীয় সংগীত গাইতে আরম্ভ করে সে। ‘ভারতমাতা কি জয়’ বলে স্লোগানও দিতে থাকে। কিছুক্ষণ বাদে অবশ্য তার থেকে স্ত্রীর কাটামুন্ডুটি ছিনিয়ে নিতে সক্ষম হন পুলিশকর্মীরা। তাকে গ্রেপ্তারও করে।

জেলার পুলিশ সুপার অরবিন্দ চর্তুবেদী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে,পারিবারিক বচসার জেরে স্ত্রীকে খুন করেছে ওই যুবক। তারপর তাঁর মুন্ডু কেটে সোজা থানায় চলে আসে। সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও করে। এফআইআর দায়ের করে মামলা করা হয়েছে। তদন্তও চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ