1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বিয়ে করছেন বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের মেয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী (আগে বিশ্বের এক নম্বর ধনী ছিলেন) মার্কিন যুক্তরাষ্ট্রের ধনকুবের ও কম্পিউটার তৈরিকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার গেটস বিয়ে করছেন। বিশ্বের কোটি তরুণের স্বপ্নের এই রাজকন্যার পাত্র কে? নায়েল নাসের নামে মিশরীয় এক ঘোড়দৌড়বিদই হতে চলেছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি।

গত বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে ২৩ বছর বয়সি জেনিফার নিজেই তার বিয়ের খবর জানান। পোস্টে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে বহু দিনের প্রতীক্ষার অবসান ঘটাল নায়েল নাসের’।

একটি বরফাচ্ছাদিত জায়গায় কাছাকাছি বসা দুজনের ছবি দিয়ে প্রকাশ করা ঐ পোস্টে জেনিফার বলেন, ‘তুমি অনন্য। এই সপ্তাহান্তে তুমি আমায় একেবারে অবাক করে এমন জায়গায় নিয়েছ, যা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমরা শিখতে, বাড়তে, হাসতে এবং ভালোবাসতে কাটিয়ে দেব আমাদের জীবন।’ লেখার পরে একটি আংটির ইমোও দেন জেনিফার।

মিশরে জন্ম নেওয়া নাসেরের বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুজনের পরিচয় হয়। দুজনেরই ঘোড়দৌড়ের প্রতি ভালোবাসায় তারা নিজেরাও জড়িয়ে পড়েন ভালোবাসার বাঁধনে। প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিও) চূড়ান্ত পর্বে মিশরের জায়গা করে নেওয়ার ক্ষেত্রে নাসেরের অনন্য ভূমিকা আছে।

আর বর্তমান বিশ্বের দ্বিতীয় ধনী গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘৌড়দৌড় প্রতিযোগিতায়। জেনিফারের এই বন্ধনে বেজায় খুশি মাইক্রোসফটের পুরোধা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস। আংটি বদলের খবরে অভিনন্দনের জোয়ারে ভাসছেন জেনিফার-নাসের যুগল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ