1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নিহতের সঠিক সংখ্যা বলছে না চীন, দাফনে তাড়াহুড়ো

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫১ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না চীন। অভিযোগ উঠেছে, নিহতের যে সংখ্যা চী সরকার বলছে, প্রকৃতপক্ষে তার চেয়ে অনেকে বেশি মানুষ মারা যাচ্ছে।

এমনকি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের রেকর্ড রাখা হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তথ্য না রেখেই মরদেহগুলো সমাহিত করা হচ্ছে।

আজ শনিবার পর্যন্ত চীন সর্বশেষ জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫৯ জন মারা গেছে। এছাড়া আরো ১১ হাজার সাতশ ৯১ জন আক্রান্ত হয়েছেন।

তবে ডেইলি মেইলকে মরদেহ সৎকারের সঙ্গে জড়িতরা জানিয়েছেন, হাসপাতাল থেকে তাদের কাছে সৎকারের জন্য যে মরদেহগুলো পাঠানো হচ্ছে, তার বেশিরভাগের কোনো রেকর্ড রাখা হচ্ছে না।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলের পূর্ব এশিয়া প্রতিনিধি উইলিয়াম ইয়াং ব্রিটিশ দৈনিক দ্য সানকে বলেছেন, ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে চীন সারাবিশ্বকে যে তথ্য দিয়ে আসছে, তা নিয়ে সন্দিহান হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তারা এ নিয়ে অসম্পূর্ণ তথ্য দিচ্ছে, যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

তিনি আরো বলেন, হংকংভিত্তিক নিউজ আউটলেট ইনিশিয়াম মূল ভূখণ্ড চীনের শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন। তারা বলেছেন, ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন, তাদের কারো পরিচয় ভালোভাবে শনাক্ত না করেই সৎকারের জন্য নির্ধারিত স্থানে হাসপাতাল থেকে মরদেহগুলো পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ