1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

চীনে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯, মাস্কের জন্য হাহাকার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

দিনের পর দিন লাফিয়ে বাড়ছে চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু’শ ৫৯ জন। সে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার সাতশ ৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার নয়শ ৪৩ জন। নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়েছে যুক্তরাজ্য এবং রাশিয়ায়।

এদিকে বিভিন্ন দেশ চীন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। বিশেষ বিমানে করে চীন থেকে নিজেদের নাগরিক নিয়ে আসছে বাংলাদেশ, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশ। কিছুক্ষণের মধ্যেই নাগরিকদের নিয়ে ঢাকায় নামবে বাংলাদেশের বিমান।

এদিকে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটি থেকে বাঁচতে প্রায় গৃহবন্দী জীবনযাপন করছেন চীনের বাসিন্দারা।

বাইরে বের হলে সবাই মাস্ক পরে বের হচ্ছেন। সে দেশে বর্তমানে মাস্কের চরম সঙ্কট দেখা দিয়েছে। গত সপ্তাহেই প্রতিদিন ২০ কোটি মাস্ক লাগছিল সে দেশে। বর্তমানে বাইরের দেশ থেকে মাস্ক আমদানির পথে হাঁটছে চীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ