1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাওলাট আইনের মতোই নাগরিকত্ব সংশোধনী আইন

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০
  • ৫১ Time View

কুখ্যাত রাওলাট আইনের সঙ্গেই নাগরিকত্ব সংশোধনী আইনের তুলনা টানলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। তিনি বলেন, ইতিহাস রাওলাট আইন ভুলে যায়নি। সিএএ-ও সেই আইনের মতোই কালো আইন। তার মতে, নাগরিকত্ব সংশোধনী আইন ‘ভারতীয়ত্ব’কেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে পুনেরর গান্ধী ভবনে আয়োজিত এক আলোচনা সভায় গিয়ে ঊর্মিলা বলেন, মহাত্মা গান্ধীর আদর্শ এখনও বেঁচে রয়েছে। যারা সিএএকে সমর্থন করেন, সেই সব ব্যক্তিকে এবং তাদের নেতাদেরও রাজঘাটে (মহাত্মা গান্ধীর সমাধিস্থল) যেতে হবে। তাকে উপযুক্ত সম্মান জানাতে হবে।

ঊর্মিলার মতে, মহাত্মা গান্ধী হিন্দুধর্মের প্রকৃত অনুরাগী ছিলেন। নাথুরাম গডসের ( মহাত্মা গান্ধীর হত্যাকারী) কথাও টেনে এনে ঊর্মিলা বলেন, আমাদের মনে রাখতে হবে, নাথুরামও কিন্তু হিন্দু ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ