1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক বিরোধে সহিংসতার বিস্ফোরণ, আহত ৬ পুলিশ বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ সেতুমন্ত্রীর বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহযোগিতা করবে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার ‘শুধু রাজধানী নয়, সারাদেশে নাগরিক সুবিধা পৌঁছানোর চেষ্টা করছে সরকার’ নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন : রাশেদ খাঁন ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী পূর্বের মত রাজনৈতিক ফায়দা লুটতে ট্রাম্প নিজেই হত্যাচেষ্টার নাটক সাজিয়েছেন! মার্কিন পদক্ষেপকে ‘সমুদ্রে দস্যুতা’ বলে আখ্যা দিল ইরান

পেরুতে নিখোঁজ বিমানের হদিস মিলেছে, ১৪ আরোহীই নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুন, ২০১২
  • ১২০ Time View

পেরুর দক্ষিণাঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া হেলিকপ্টারটি দূরবর্তী পার্বত্য এলাকায় বিধ্বস্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। আরোহী সবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেরুর পুলিশ।

গত বুধবার আমাজন অঞ্চলের মাদ্রে দে দিওস থেকে সুসকোর উদ্দেশে রওনা হওয়ার পর হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। মামারোসা পর্বতের নিকটবর্তী এলাকায় প্রায় ১৬ হাজার ফুট উঁচুতে বিধ্বস্ত অবস্থায় বিমানটি খুঁজে পেয়েছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে ৮ জন দক্ষিণ কোরীয়সহ নেদারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র এবং পেরুর নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে পেরুর দুই জন বৈমানিকও ছিলেন বলে জানা যায়।

পুলিশ কমান্ডার রাউল আইবার জানান, ‘বিমানটি ঘটনাস্থলে আছড়ে পড়ার পর বিস্ফোরিত হয়। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’

বৃষ্টি ও তুষারপাত উপেক্ষা করে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ