1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত এক, জরুরি বৈঠকে কেরালার স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৪৭ Time View

ভারতে ঢুকে পড়েছে করোনাভাইরাস। কেরালায় করোনাভাইরাসে আক্রান্ত এক ছাত্রের সন্ধান পাওয়া গেছে বলে বিবৃতি দিয়েছে ওই রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

জানা গেছে, আরো ছয়জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য দপ্তরের অন্য প্রতিনিধিরা ।

ঘটনার সত্যতা স্বীকার করে টুইট করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়। আক্রান্ত ছাত্র উহান বিশ্ববিদ্যালয়ের। আপাতত তাকে হাসপাতালে আলাদা জায়গায় রাখা হয়েছে।

চিকিৎসকরা তার স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখছেন। এছাড়াও, এর্নাকুলাম জেলার তিনজন পর্যবেক্ষণাধীন রয়েছেন। ত্রিশূর, তিরুঅনন্তপুরম, মল্লপুরমের একজন করে ব্যক্তি চিকিৎসকদের সন্দেহের তালিকায় রয়েছেন।

জানা গেছে, করোনাভাইরাসে সংক্রমণের শঙ্কা দেখা দিয়েছিল দিল্লিতেও। দিল্লির আরএমল হাসপাতালের আইসোলেশন ইউনিটের পর্যবেক্ষণের অধীনে ছিলেন তিনজন। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এনআইভি পুনের রিপোর্ট অনুযায়ী ওই তিনজন করোনাভাইরাসে আক্রান্ত নন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ