1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৫১ Time View

ইসরায়েল-ফিলিস্তিনি দ্বন্দ্ব মীমাংসার নামে শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিকল্পনাকে শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনা বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

হাসান রুহানি

ইরানি প্রেসিডেন্ট রুহানি গতকাল বুধবার তার নিজের টুইটার একাউন্টে এ কথা বলেছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, বোকামি পূর্ণ প্রচেষ্টা অনেক হয়েছে। এটি হচ্ছে শতাব্দীর সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনা।

এদিকে, ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি ট্রাম্পের কথিত শান্তি চুক্তিকে পশ্চিম এশিয়ার জন্য বিপজ্জনক পরিকল্পনা বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, এই পরিকল্পনা প্রকাশের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা চালিয়েছে।

সিরিয়ার সংসদের স্পিকার হামুদা সাব্বাগের সঙ্গে টেলিফোন আলাপে লারিজানি বলেন, মার্কিন এই পরিকল্পনার বিরুদ্ধে সমস্ত মুসলিম দেশকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, এ অঞ্চলে ইসরায়েল সরকারের আকাঙ্ক্ষা পূরণের জন্য মূলত কথিত শান্তি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা যতই দাবি করুক না কেন প্রকৃতপক্ষে এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের কোন স্বার্থই গুরুত্ব পায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ