1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

স্কুলছাত্রীকে ধর্ষণ, ৬০ বছরের কারাদণ্ড শিক্ষকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৪৫ Time View

কিশোরী ছাত্রীকে ধর্ষণের অপরাধে ভারতের তিরুবনন্তপুরমের একজন স্কুল শিক্ষককে ৬০ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। যৌন নিপীড়নের ঘটনায় এ এক নজিরবিহীন সাজা ঘোষণা বলে মনে করছেন অনেকে। কারণ, দীর্ঘ ৬০ বছরের কারাদণ্ড আগে ভারতের কোনো যৌন হেনস্থাকারীকে দেওয়া হয়নি।

২০১৭ সালে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। কিশোরী ছাত্রীর দাবি, একাধিকবার তাকে যৌন নিপীড়ন করেছেন ফিরোজ নামের ওই শিক্ষক। যৌন নিপীড়নের কথা কাউকে বললে তার ফল ভালো হবে না বলে হুমকি দিতেন তিনি।

কিন্তু ক্রমেই অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় সহপাঠীদের ওই শিক্ষকের ব্যাপারে জানিয়ে দেয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এরপর কাউন্সেলিংয়ের সময় প্রকাশ্যে আসে লম্পট ফিরোজ খানের কুকীর্তি। এমনকি ছাত্রীদের পাশাপাশি সহকর্মী শিক্ষকরাও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান।

পকসো আদালতে চলে বিচার। বিচার শেষে বিচারক কে সুব্রাম্মা বলেন, একজন শিক্ষকের উচিত শিক্ষার্থী ও সমাজের কাছে রোল মডেল হয়ে ওঠা। আদর্শ হয়ে ওঠা। এই শিক্ষক কোনোরকম সহানুভূতির যোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ