1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

করোনাভাইরাসের শঙ্কায় চীনে সরস্বতী পূজা বাতিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

করোনাভাইরাসের শঙ্কায় বাতিল হয়ে গেল চীনের প্রবাসী ভারতীয়দের সরস্বতী পূজা। চীনের রাজধানী বেইজিংয়ে পূজার আয়োজন করেছিলেন কর্মসূত্রে সে দেশে থাকা একদল ভারতীয়। মূল উদ্যোক্তা সেখানকার প্রবাসী বাঙালিদের সংগঠন ‘বেইজিং বংস’।

ঠিক করা হয়েছিল, সবার ছুটি থাকবে যে সপ্তাহ শেষে, তখনই হবে পূজা। সে অনুসারে ৯ ফেব্রুয়ারি দিন ঠিক হয় পূজার। কলকাতার কুমোরটুলিতে প্রতিমার ‘অর্ডার’ও চলে যায়। কিন্তু এখন সে সব বাতিল।

বেইজিংয়ে চাকরি সূত্রে সস্ত্রীক থাকেন ভারতের শান্তিনিকেতনের শুভম পাল। তিনিও অন্যতম উদ্যোক্তা। গতকাল বুধবার সরস্বতী পূজার দিন বেইজিং থেকে শুভম বলেন, আগেও এখানে অনেকে সরস্বতী পূজা করেছেন। এবার সেটা আরো বড় আকারে করার ইচ্ছে ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে পুরো পরিকল্পনা বাতিল করতে হলো।

সব সুবিধা দেখে সপ্তাহান্তে পূজা আয়োজনের রেওয়াজ যেমন দুর্গাপূজায়, তেমনই আছে সরস্বতী পূজার বেলাতেও। তাছাড়া চীনে জানুয়ারির শেষ সপ্তাহে নতুন বছরকে স্বাগত জানাতে ‘স্প্রিং ফেস্টিভাল’ও হয়।

সব দেখে ৯ ফেব্রুয়ারি সরস্বতী পূজার পরিকল্পনা নেওয়া হয়। শুভম বলেন, ভারতীয় দূতাবাসের সঙ্গেও কথা হয়। কিন্তু এখন অবস্থা অন্য রকম। জরুরি কাজ ছাড়া প্রায় কেউই বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাট সুনসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ