1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ

সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য এখন নিরাপদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৫০ Time View

ইরানের বিপ্লবী কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ এ কথা বলেছেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে গতকাল সোমবার তিনি এ মন্তব্য করেছেন।

ফয়সাল বিন ফারহান আলে

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়া এবং ইরাকে যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়া হয়েছিল তার বিরুদ্ধেই মূলত লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন জেনারেল কাসেম সোলাইমানি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের আত্মরক্ষার জন্যই বৈধভাবে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে।
তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে কথা বলেছেন তার সঙ্গে তিনি একমত। পম্পেও বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, জেনারেল সোলাইমানির হত্যার পরেও ইরানের আচরণে তিনি কোনো পরিবর্তন দেখছেন না।

ফয়সাল বিন ফারহান বলেন, ইরানের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য আসছে সেগুলো ইতিবাচক তবে আমি তাদের প্রতি আবারো আহ্বান জানাবো যে, তারা এমন আচরণ করবেন যা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করে।

এর আগে, গত বৃহস্পতিবার সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ইরানের সঙ্গে তখনই সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব হবে যখন তারা স্বাভাবিক রাষ্ট্রে পরিণত হবে।

এ বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, কোনো স্বাভাবিক দেশ তার কনস্যুলেটকে কসাইখানায় রূপান্তর করে না এবং নিজের প্রতিবেশীদের ওপর হামলা চালায় না। এ কথার মধ্য দিয়ে জাওয়াদ জারিফ তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা এবং ইয়েমেনে সৌদি আগ্রাসনকে ইঙ্গিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ