1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

‘করোনাভাইরাসের তথ্য গোপন করেছিলাম’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৩৯ Time View

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারনে ভয়াবহ আতঙ্কে রয়েছে চীন। এখনও পর্যন্ত এই ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬। সংক্রমণ ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। এই পরিস্থিতিতে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। প্রথমদিকে করোনা সংক্রান্ত তথ্য লুকানো হয়েছিল। এই স্বীকারোক্তি দিয়েছেন চীনের উহান শহরের মেয়র ঝাউ জিয়াংওয়াং। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে।

উহান শহরে মেয়র ঝাউ জিয়াংওয়াং চীনা সংবাদমাধ্যমে বলেন, আমরা সময়মতো করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহ করিনি। ফলে পরিস্থিতি মোকাবিলায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে।

তবে ভুল স্বীকার করলেও তিনি সাফাই দিয়েছেন, সরকারি নিয়মমতো এই পরিস্থিতিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়ে আগাম কোন তথ্য প্রকাশ করতে পারে না তারা। তবে রোগের মোকাবিলায় সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, মানুষ যদি তাঁকে দোষারোপ করে তিনি পদত্যাগ করবেন।

এদিকে, বিশেষজ্ঞদের একাংশের অভিমত, করোনা ভাইরাসের আক্রমণ নিয়ে অনেক তথ্যই লুকিয়েছে চীন। সংবাদমাধ্যমের ওপর কড়া সরকারি নিয়ন্ত্রণ থাকায় সেখানেও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে এই রোগে সরকারি পরিসংখ্যান থেকে অনেক বেশি আক্রান্তের মৃত্যু হয়ে থাকতে পারে।

এই অবস্থায় গৃহবন্দি দশা চীনের মানুষজনের। উহানকে আগেই গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রাজধানী বেইজিং এবং সাংহাই, জিয়ান, তিয়ানজিন-এই চারটি বড় শহরেও দূরপাল্লার বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। চীনের প্রাচীর দর্শন আপাতত বন্ধ। এখন একটাই আতঙ্ক কাজ করছে। ২০০৩ সালে সার্স ভাইরাসের হামলা যে বিপুল সংখ্যক প্রাণ কেড়েছিল চীনে, এবার করোনার থাবায় তারই পুনরাবৃত্তি হবে নাতো?

চীন ছাড়াও থাইল্যান্ড, নেপাল, হংকং, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপানসহ একাধিক দেশে ছড়িয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে প্রবল উদ্বেগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ