1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

প্রেস ক্লাবে ফখরুল-আতিকের সাক্ষাৎ, চাইলেন ভোট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
  • ৩৭ Time View

জাতীয় প্রেস ক্লাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে হঠাৎ দেখা হওয়ায় তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তিনি মির্জা ফখরুলের কাছে ভোট চান।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ক্লাবের টিভি লাউঞ্জে চা পান করতে আসেন মির্জা ফখরুল ইসলাম। এ সময় তার সঙ্গে দেখা হলে কুশলাদি বিনিময় করেন আতিকুল ইসলাম।

এ সময় ফখরুল ইসলামকে আতিকুল বলেন, আপনি তো উত্তরার ৪ নম্বর সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই।

উত্তরে মির্জা ফখরুল বলেন, আমি ঢাকা সিটির ভোটার নই। ঠাকুরগাঁওয়ের ভোটার। তবে সব প্রার্থীর জন্যই দোয়া থাকবে, যাতে একটা সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়।

এ সময়ে সাংবাদিকদের অনুরোধে দুজনকে ক্যামেরার সামনেও দাঁড়াতে হয়। ইকবাল হাসান মাহমুদ টুকু ও আবদুল্লাহ আল নোমানের সঙ্গেও কুশল বিনিময় করেন আতিক।

প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাংবাদিক স্বপন সাহা, আহমেদ নজীর, শ্যামল দত্ত প্রমুখ সেখানে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ