1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রানওয়ে থেকে ছিটকে হাইওয়েতে ইরানের যাত্রীবাহী বিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০
  • ৪৮ Time View

ইরানের এক যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে একটি ব্যস্ত মহাসড়কের মাঝখানে গিয়ে পড়েছে। ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাশাহারে এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানটির ১৩৫ জন যাত্রীর সবাই অক্ষত রয়েছেন।

জানা যায়, কাস্পিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি তেহরান থেকে মাশাহারে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরে অবতরণের সময় এটির ল্যান্ডিং হুইল পুরোপুরি বেরিয়ে আসেনি বলে মনে হচ্ছে।

ইারনের রাষ্ট্রীয় টেলিভিশনে বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হচ্ছে, বিমানটির পাইলট রানওয়েতে নামতে দেরি করেছিলেন, তাই বিমানটি রানওয়ে থেকে ছিটকে বাইরে চলে যায়। বিমানটিতে থাকা একজন রিপোর্টার বলছেন, ম্যাকডোনেল ডগলাস বিমানটির পেছনের চাকাটি ভেঙে যায়। এরপর চাকা ছাড়াই বিমানটি মাটির ওপর দিয়ে রানওয়ে পেরিয়ে হাইওয়েতে গিয়ে পড়ে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র রেজা জাফরযাদেহ জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭টা ৫০মিনিটে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। তিনি জানান, ঘটনার ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ