1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছে ইসরায়েলিরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪৭ Time View

ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আরিহি দিরি জানিয়েছেন, দেশটির নাগরিকরার প্রথমবারের মতো সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছে। ধর্মীয় বা ব্যবসায়িক উদ্দেশ্যে সৌদিতে তারা ভ্রমণ করতে পারবে। আজ রবিবার তিনি এই তথ্য জানান।

আরবের কোনো দেশের সঙ্গেই ভালোই সম্পর্ক নেই ইসরায়েলের। তবে মধ্যপ্রাচ্যে মিশর ও জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি রয়েছে। তাই বর্তমান সময়ে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে অঞ্চলটির অন্যান্য দেশগুলোর সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছে ইসরায়েল।

এদিকে, ইসরায়েলের ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে আনুষ্ঠানিকভাবে কোনো সম্পর্ক না থাকলেও সম্প্রতি সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে গোপন সহযোগিতা সম্পর্ক রয়েছে বলে দাবি করে সুইজারল্যান্ডের একটি দৈনিক পত্রিকা।

মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও শক্তি মোকাবিলায় ইসরায়েল চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই তারা সৌদি আরবের সঙ্গে এক ধরনের সখ্যতা গড়ে তুলেছে। এই সম্পর্ক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর এরই ফল হিসেবে সৌদি আরব ভ্রমণের অনুমতি পেল ইসরায়েলের নাগরিকরা।

সূত্র: ওয়াশিংটন টাইমস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ