1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

মালিতে সন্ত্রাসী হামলা, নিহত ১৯ সেনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০
  • ৪৯ Time View

পশ্চিম আফ্রিকার দেশ মালির একটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাদের হামলায় ১৯ জন সেনা সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে আরো পাঁচ জন সেনা সদস্য আহতও হয়েছেন। আজ রবিবার সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় রয়টার্স।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সেন্ট্রাল মালির নিয়নো শহরের সোকলো গ্রামের কাছে একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসীরা হামলা চালায়। তারা আক্রমণ চালিয়ে ক্যাম্পের কিছু কাঠামো ধ্বংস করে। পরে খুব দ্রুত চলে যায়। তবে কারা হামলা চালিয়েছে সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

মালির সেনাবাহিনীর মুখপাত্র দিরান কোনে বলেন, হামলার পরই ক্যাম্পটি দখলে নেয় সেনাবাহিনী। পরে অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের খোঁজে অনুসন্ধান চলছে। মালির সেনাবাহিনীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, একটি বিমান মোতায়েন করা হয়েছে পর্যবেক্ষণের জন্য।

মালিতে প্রায়ই এই ধরনের সন্ত্রাসী হামলা হয়। ২০১২ সালে দেশটির উত্তরাঞ্চলে বসবাসরত তুয়ারেগ বিদ্রোহীদের সমর্থনে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয় সন্ত্রাসীরা। মূলত এরপর থেকেই গোটা দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে ফ্রান্সের সহায়তায় মালির সেনাবাহিনী জঙ্গিদের কাছ থেকে হারানো শহরগুলো উদ্ধার করে নেয়। তবে এরপরও জঙ্গিদের হামলা কমেনি।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ