1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

প্রাণঘাতী করোনোভাইরাসে আক্রান্ত হয়ে ডা. লিয়াং উদং নামের এক চীনা চিকিৎসক প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে ওই চিকিৎসক মারা গেছেন। ৬২ বছর বয়সী এই চিকিৎসক চীনের হুবেই প্রদেশের হুবেই সিনহুয়া হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছিলেন। দেশটির সংবাদমাধ্যম চীন গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার তিনশ ছাড়িয়েছে। এদিকে, এই ভাইরাসে সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এর আগে এই ভাইরাসে ২৬ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

জানা গেছে, চীনে করোনাভাইরাসে মৃতদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। গতকাল শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা সাতশ ৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যেই কর্তৃপক্ষ নতুন করে আরো ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মধ্যে চারজনের মৃত্যু হয় শনিবার সকালে।

এই ভাইরাস চীনের উহান শহর থেকে উৎপত্তি হয়েছে। এরই মধ্যে রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স ও সৌদি আরবসহ অন্তত ১১টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

সূত্র: রয়টার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ