1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও ব্যাংকগুলোর এনওপি সীমা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: বড় এলসি দায় পরিশোধের সুযোগ চট্টগ্রামের চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা, গ্রেপ্তার ৫ চড়া মূল্যে ব্লু স্টারে মেহেদী, পাত্তা পেলেন না রিশাদ এনপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে অনিশ্চয়তা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন ফিলিস্তিনপন্থি লুলা ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন বাংলাদেশি গবেষক, কৃষিতে নতুন সম্ভাবনা

হিযবুত তাহরীরের চার সদস্য রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুন, ২০১২
  • ১৮৬ Time View

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে গ্রেফতার চার আসামির তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার মহানগর হাকিম কামরুন্নাহার রুমি শুনানি শেষে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিরা হলেন ইমতিয়াজ হাসান, আরিফুল ইসলাম, আরিফুল করিম ও কদর জামিল।

রাজধানীর শেরেবাংলা নগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রত্যেক আসামির সাতদিন করে রিমান্ডের আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে রাজধানীর কাঁটাবন, জিগাতলা ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।

শনিবার তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়।

আসামিদের কাছ থেকে বিভিন্ন ধরনের ‘রাষ্ট্রবিরোধী’ লিফলেট পাওয়া যায় বলে রিমান্ড আবেদন উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ