1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

কাশ্মীরে ফের চালু হলো ২জি ইন্টারনেট মোবাইল পরিষেবা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৫২ Time View

অবশেষে ভারতে জম্মু-কাশ্মীরে চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা। প্রায় ছয় মাস পরে আজ শনিবার থেকে এই পরিষেবা চালু হলো। তবে আপাতত শুধুমাত্র কম গতির ২জি পরিষেবা পাওয়া যাবে এই কেন্দ্রশাসিত অঞ্চলে। বেশ কিছু বিধিনিষেধ বহাল রেখেই কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা চালু করল প্রশাসন।

জানা গেছে, আজ শনিবার থেকে ২জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হলেও আপাতত শুধুমাত্র ‘হোয়াইটলিস্টেড’ নির্দিষ্ট কয়েকটি সাইটই দেখতে পাবেন কাশ্মীরবাসী। পাওয়া যাবে না কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রিপেইড ও পোস্টপেইড উভয় ধরনের সিমেই ইন্টারনেট চালু হল। ৩১ জানুয়ারি ফের উপত্যকায় ইন্টারনেট পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর প্রশাসন।

গত সপ্তাহে কুপওয়ারা ও বারামুল্লা জেলায় ২জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। কাশ্মীরে কয়েকটি সরকারি অফিস, হাসপাতাল এবং হোটেলে গত সপ্তাহে ব্রডব্যান্ড পরিষেবা চালু হয়। এর আগে সুপ্রিম কোর্টও জানায় যে শান্তিরক্ষার নামে কাশ্মীরে অনন্তকাল ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ