1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

তীব্র ভূমিকম্পে কাঁপল তুরস্ক; নিহত ১৮, আহত ৫ শতাধিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৫৫ Time View

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক। এই ভূমিকম্পে অন্তত জন ১৮ নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার তুরস্কের পূর্বাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হেনেছে। তুর্কি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইলাজিগ প্রদেশের সিভিরিস শহর। ভূমিকম্পের আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে এসেছেন। শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ৮টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের জরুরি বিভাগ জানিয়েছে, প্রথম ভূমিকম্পের পর প্রায় ৬০টি আফটারশক বা ভূকম্পণ অনুভূত হয়েছে। দুর্গত এলাকায় ৪০০’র বেশি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্য উদ্ধারকারী দলের সঙ্গে তাবু ও বিছানা পাঠানো হয়েছে।আবার ভূমিকম্প আঘাত হানতে পারে এই ভয়ে প্রচণ্ড শীতের মধ্যেও লোকজন ঘরে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, তা প্রতিবেশী সিরিয়া, লেবানন ও ইরানেও অনুভূত হয়েছে। তবে ওই তিন দেশে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমিত শহরে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭,০০০ মানুষ নিহত হয়েছিল।

সূত্র : আল-জাজিরা, দ্য ইন্ডিপেন্ডেন্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ