1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

করোনা ভাইরাস : আক্রান্ত সহস্রাধিক; চীনে মৃত বেড়ে ৪১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়েছে। এদিকে, এই ভাইরাসে সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এর আগে এ ভাইরাসে ২৬ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

জানা গেছে, চীনে করোনা ভাইরাসে মৃতদের মধ্যে বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। গতকাল শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৭৫২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যেই কর্তৃপক্ষ নতুন করে আরও ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মধ্যে চারজনের মৃত্যু হয় শনিবার সকালে।

এ ভাইরাস চীনের উহান শহর থেকে উৎপত্তি হয়েছে। ইতোমধ্যেই রাজধানী বেইজিংসহ চীনের ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। গত ২০ বছরে চীন এবং বাকি বিশ্বের মধ্যে সরাসরি ফ্লাইট যোগাযোগ দ্রুত সম্প্রসারিত হয়েছে। উহানের এক কোটি ১০ লাখ বাসিন্দা এখন সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন গন্তব্যের পাশাপাশি বাড়ির কাছের সিউল, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরের মতো শহরে যেতে পারে।

জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স ও সৌদি আরবসহ অন্তত ১১টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন দেশজুড়ে মোট ৮৩০টি সংক্রমণের কথা নিশ্চিত করে। তবে জাতীয় পর্যায়ে এ সংক্রান্ত বিশদ কোনও ডাটা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। অবশ্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহরে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। শহর থেকে বের হওয়ার অনুমতি মিলছে না বাসিন্দাদের।

সূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ