1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যেন জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আহ্বান সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে : আইজিপি শ্রমজীবী মানুষের প্রাপ্য মজুরি নিশ্চিত করতে প্রস্তুত সরকার : মাহদী আমিন ক্রীড়াক্ষেত্রে রাজশাহীর গৌরব পুনরুদ্ধারে পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন আইসিটি মন্ত্রী বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি ফ্যাসিস্ট সরকারের চিত্র এই হাসপাতালে এসে দেখতে পারেন: পর্যটনমন্ত্রী উন্নয়নের সুফল মানুষের মাঝে পৌঁছে দিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টিতে যুক্তরাষ্ট্রই দায়ী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারি, ২০২০
  • ৫২ Time View

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ অবস্থা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল-হাকিম এ কথা বলেছেন। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আস-সাফাদির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকাকে দোষারোপ করেন।

ইরাাকি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে সই হওয়া ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা থেকে আমেরিকার সরে যাওয়াই হলো চলমান উত্তেজনার মূল কারণ। তিনি সুস্পষ্ট করে বলেন, পরমাণু সমঝোতায় আমেরিকা ফিরে এলেই কেবল এই সংকটের সমাধান হতে পারে।

আলী আল-হাকিম বলেন, ইরাক সরকার ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকা- দুপক্ষকেই জানিয়ে দিয়েছে যে, তাদের সংঘাতের ক্ষেত্র হবে না ইরাক। এই সমস্যা সমাধানের জন্য দু’পক্ষকে আলোচনার টেবিলে ফিরতে হবে। আলোচনা সবসময় ফলদায়ক হয় মন্তব্য করে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চলমান উত্তেজনায় ইরাক জড়িয়ে যাওয়ার কারণে দেশের উন্নয়ন এবং নির্মাণ কর্মসূচি বাধাগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেশী দেশসহ ইউরোপ, চীন এবং রাশিয়ার সঙ্গে ইরাক যেভাবে সম্পর্ক উন্নত করতে চেয়েছিল তাও বাধাগ্রস্ত হয়েছে।

জর্দানের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে আলী আল-হাকিম বলেন, দু’পক্ষের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার সুযোগ রয়েছে এবং বাগদাদের পক্ষ থেকে সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ