1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

নির্ভয়ার ধর্ষককে বাঁচাতে আদালতে জাল নথি, বিপাকে আইনজীবী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৫৬ Time View

পেশাগত দায়বদ্ধতা নাকি শুধুই টাকার লোভ। যে কারণেই হোক, নির্ভয়ার ধর্ষক পবন গুপ্তকে বাঁচাতে আদালতে জাল নথি উপস্থাপন করেছিলেন আইনজীবী এপি সিং।

সেই ঘটনার জেরে এবার শাস্তির মুখে পড়তে হচ্ছে এপি সিংকে। তাকে এরই মধ্যে নোটিস পাঠিয়েছে দিল্লির বার কাউন্সিল। তার কাছে জানতে চাওয়া হয়েছে, কেন আদালতে জাল নথি উপস্থাপন করেছেন তিনি? আগামী দুই সপ্তাহের মধ্যে ওই নোটিসের জবাব দিতে হবে পবন কুমার গুপ্তর আইনজীবীকে।

নির্ভয়ার ধর্ষণে অভিযুক্ত এক নাবালক এরই মধ্যে ছাড়া পেয়ে গেছেন। আরেক অভিযুক্ত পবন কুমার গুপ্তও গত বছরের ১৯ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে দাবি করে ওই ঘটনার সময় সে নাবালক ছিল। আদালত তাকে প্রমাণ দেওয়ার নির্দেশ দেয়।

এরপর আদালতে পবনের হয়ে তার নাবালকত্বের প্রমাণ হিসেবে নথি উপস্থাপন করেন তার আইনজীবী। কিন্তু, আদালত সেই নথি জাল বলে খারিজ করে দেয়। ১৯ ডিসেম্বর শুনানির দিন সকাল সাড়ে ১০টা নাগাদ আদালতে গিয়ে পবনের হয়ে নথি পেশ করে আসেন এপি সিং।

তারপরই আদালত চত্বর থেকে উধাও হয়ে যান তিনি। শুনানির সময় জাল নথি পেশের অভিযোগে পবনের আইনজীবী এপি সিংকে তলব করে আদালত। কিন্তু, তখন আর তিনি হাজির হননি।

বিচারপতি তাকে ব্যক্তিগতভাবে ফোন করেন। মেসেজ এবং ই-মেইলও করা হয়। তাতেও হাজির হননি এপি সিং। ক্ষুব্ধ হয়ে আদালত তাকে ২৫ হাজার টাকা জরিমানা করে। বিষয়টি নিয়ে বার কাউন্সিলকে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়।

সেই অনুরোধের ভিত্তিতে বার কাউন্সিল এপি সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করে। সম্প্রতি সর্বসম্মতিক্রমে বিষয়টি নিয়ে একমত হয়েছেন দিল্লি বার কাউন্সিলের সদস্যরা। আইনজীবী এপি সিংকে নোটিস পাঠানো হয়েছে। দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে তাতে। জবাবে সন্তুষ্ট না হলে, এপি সিংকে কঠিন শাস্তির মুখে পড়তে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ