1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

নতুন করে পরমাণু চুক্তি করবে না ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০
  • ৫৬ Time View

নতুন করে আর ইরান কখনোই পারমাণবিক চুক্তি স্বাক্ষর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাভেদ জারিফ। তেহরান টাইমস জাভেদকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানিয়েছে, আমরা কোনোভাবেই পরমাণু ইস্যুতে নতুন চুক্তিতে কারো সঙ্গে সমঝোতা করবো না। ভারত সফরে গিয়ে তিনি এ কথা বলেছেন বলে জানা গেছে।

এর আগে বিশ্বের ক্ষমতাধর ছয়টি রাষ্ট্রের সঙ্গে ২০১৫ সালে পরমাণু চুক্তি করে ইরান। সেই চুক্তির ফলে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার ব্যাপারে সম্মত হয়েছিল ইরান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে সেই চুক্তি থেকে সরে আসেন এবং পুনরায় তেহরানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেন। আর চলতি মাসের শুরুর দিকে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় উত্তেজনা চরমে ওঠে। সোলাইমানিকে দাফনের আগেই প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

তারপর থেকেই পরমাণু হামলার বিষয়ে ব্যাপাক উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে পরমাণু চুক্তির বিষয়টি নতুন করে উঠছে। এবার সেই চুক্তি ‘ট্রাম্প ডিল’ করার ব্যাপারে কথা শোনা যাচ্ছে।

তবে জারিফ এ ব্যাপারে বলেন, যদি সেটা করা হয়, এরপর তাহলে ওয়ারেন’স ডিল কিংবা বার্নি স্যান্ডারস ডিল করতে হবে। আমাদের সঙ্গে এর আগের চুক্তি যুক্তরাষ্ট্র এবং আরো পাঁচটি গুরুত্বপূর্ণ দেশের ছিল। সেই চুক্তি থেকে কেবল যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ