1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

নির্ভয়া ধর্ষণ-হত্যায় চার আসামির ফাঁসি ১ ফেব্রুয়ারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০
  • ৫২ Time View

২০১৬ সালের ১২ ডিসেম্বর রাতে দিল্লির রাজপথে চলন্ত বাসে তুলে নির্ভয়াকে ধর্ষণ ও নৃশংস অত্যাচার করে খুনের ঘটনায় চার জনকে ফাঁসি দিন ধার্য করা হয়েছে ১ ফেব্রুয়ারি। অর্থাৎ ফের পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডের চার দোষীর ফাঁসির দিন।

এর আগে ভারতের আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেয় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। ফলে মুকেশসহ অন্য আসামিদের ফাঁসি কার্যকরে আইনগত আর কোনো বাঁধা নেই বলে জানায় আদালত। মুকেশের আবেদন খারিজ করে দেওয়ার পর তাই নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করল আদালত। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমার আবেদন নাকচ করে দিলে কোনো অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার আগে ১৪ দিনের নোটিশ দিতে হয়। সেই আইন অনুযায়ী সামনের মাসে কার্যকর করতে হচ্ছে চার আসামির ফাঁসি।

গত ৭ জানুয়ারি নির্ভয়াকাণ্ডে মৃত্যু পরোয়ানা জারি করেছিল দিল্লির দায়রা আদালত। ওই পরোয়ানায় বলা হয়েছিল, ২২ জানুয়ারি সকাল সাতটায় চার দণ্ডিতের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সেই মতো প্রস্তুতি চলছিল তিহাড় জেলে। শুক্রবার নতুন পরোয়ানা জারি করে ফাঁসির জন্য নতুন দিন ও সময় ঘোষণা করল সেই দায়রা আদালত। ফলে আরো এক সপ্তাহ পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ