1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

সোলাইমানির বিরুদ্ধে ফের কাল্পনিক অভিযোগ ট্রাম্পের

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারি, ২০২০
  • ৫৪ Time View

গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়ে কাসেম সোলাইমানিসহ ইরান ও ইরাকের ১০ জন সেনা কমান্ডারকে হত্যা করে মার্কিন বাহিনী। এদিকে, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করার পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোলাইমানির বিরুদ্ধে কাল্পনিক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার এক টুইট বার্তায় বিশ্ব জনমতকে ধোকা দেয়ার উদ্দেশে জেনারেল সোলাইমানির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, সোলাইমানি বিশ্বশান্তির জন্য একজন ভয়ঙ্কর ব্যক্তি হয়ে উঠছিলেন বলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হয়েছে।

ডেমোক্র্যাটরা ইরানি জেনারেলকে হত্যার ঘটনায় হোয়াইট হাউসের অবস্থানকে সমর্থন করা সত্ত্বেও ট্রাম্প তার টুইটার বার্তায় দাবি করেন, ডেমোক্র্যাটরা ইরানের কুদস ফোর্সের কমান্ডারের প্রতি সমর্থন জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট তার এই টুইটার বার্তায় ডেমোক্র্যাটকদেরকে ‘উন্মাদ’ বলে অভিহিত করেন।

ট্রাম্প এর আগে শুক্রবার মার্কিন নিউজ চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, জেনারেল সোলাইমানি চারটি দূতাবাসে হামলা চালাতে চেয়েছিলেন।

তিনি এমন সময় এ দাবি করেন যখন খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনেই ভিন্ন তথ্য পরিবেশন করা হয়েছে।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এ সম্পর্কে লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি জেনারেল সোলাইমানিকে হত্যা করাকে বৈধ হিসেবে তুলে ধরার জন্য এ ধরনের কাল্পনিক অভিযোগ উত্থাপন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ