1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর অজিত দোভালের ঢাকা সফর নিয়ে যা জানালেন ভারতীয় হাইকমিশনার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে ‘সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার’

মেক্সিকোতে খণ্ড-বিখণ্ড ১৪ লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১২
  • ১৮৭ Time View

মেক্সিকোর উত্তর পূর্ঞ্চলীয় রাজ্য তামাওলিপাসে একটি পরিত্যক্ত কার্গো থেকে ১৪টি খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সরকারি কৌঁসুলি সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন। এ হত্যাযজ্ঞের সঙ্গে মাদক সন্ত্রাসের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশের এক কর্মকর্তা সিউদাদ মান্তে শহরে বেআইনিভাবে পার্ক করা ওই কার্গোতে মৃতদেহগুলো সনাক্ত করেন।

সিউদাদ শহরে প্রায় দশ হাজার মানুষের বাস। শহরটি তামাওলিপাসের দক্ষিণে এবং রাজধানী মেক্সিকো সিটি থেকে ৩শ’ ৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এলাকা থেকে গত এপ্রিলের মাঝামাঝি পুলিশ খণ্ড-বিখণ্ড ১০টি লাশ উদ্ধার করেছিল।

পুলিশ মৃতদেহগুলোর পাশে পড়ে থাকা কম্বলের নিচে চাপা একটি চিরকুট উদ্ধার করেছে। তবে তাতে কী লেখা রয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি।

উল্লেখ্য, ২০০৬ সালে মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কালদেরন মাদক সন্ত্রাসীদের নির্মূল করতে সেনাবাহিনী নামানোর পর নানা সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

তবে এর অধিকাংশই নিহত হয় মাদক চোরাকারবারি প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে সংর্ঘষের কারণে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ