1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ভূপাতিত করেছিল ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২০
  • ৫২ Time View

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইউক্রেনের যাত্রীবাহী বিমানকে ‘অনিচ্ছাকৃতভাবে’ গুলি করে ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টিভির এক রিপোর্টে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ইরানের বিপ্লবী গার্ডের অন্তর্গত একটি সংবেদনশীল সাইটের কাছে যাওয়ার পরে ‘মানবিক ত্রুটি’-এর কারণে এটি করা হয়েছিল।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় যারা দায়ী তাদেরকে জবাবদিহি করতে হবে।
ইরান এর আগে জানিয়েছিল যে, বুধবার রাজধানী তেহরানের কাছে ইউক্রেনের যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটি তারা ভূপাতিত করেনি। সে সময় এ সংক্রান্ত অভিযোগ দেশটি প্রত্যাখ্যান করেছিল।
এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা জানিয়েছিল, তারা বিশ্বাস করে যে ইরান সম্ভবত দুর্ঘটনাক্রমে মিসাইল দিয়ে
বিমানটি ভূপাতিত করেছিল।
বিমানটিতে থাকা অধিকাংশ আরোহীই ইরানি এবং ইরানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। নিহতদের মধ্যে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডীয়, ১০ জন সুইডেনের, চারজন আফগানিস্তানের, তিনজন জার্মানির এবং তিনজন ব্রিটেনের নাগরিক। অন্যদিকে নয় ক্রুসহ ১১ জন ইউক্রেনের নাগরিক নিহত হয়েছেন।
প্রসঙ্গত, গত বুধবার ইরানের রাজধানী তেহরান থেকে ইউক্রেনগামী একটি বিমান উড্ডয়নের তিন মিনিটের মাথায় বিধ্বস্ত হয়।
এতে ১৭৬ জন আরোহীর সবাই নিহত হন। যুক্তরাষ্ট্র ও কানাডার দাবির পর এবার ইরানের সামরিক বাহিনী স্বীকার করেছে তারা ভুল করে সেদিন ওই বিমানটি ভূপাতিত করেছিল।
সূত্র : বিবিসি, আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ