1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

রাজপরিবার ছাড়ায় হ্যারি-মেগানকে শাস্তি পেতে হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৫২ Time View

ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স হ্যারি ও মেগানের রাজপরিবার ছাড়ার আকস্মিক ঘোষণার পর বিশ্বজুড়ে বইছে আলোচনা সমালোচনার ঝড়। ডিউক ও ডাচেস অব সাসেক্সের ভবিষ্যত নির্ধারণে সমাধানের পথ খুঁজছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

তবে রানির সঙ্গে আলোচনা ছাড়া জনসম্মুখে বিবৃতি দেয়া থেকে বিরত থাকতে সতর্ক করে জ্যেষ্ঠ রাজসভার সদস্যরা জানিয়েছেন, রাজপরিবার ছাড়ার জন্য শাস্তি পেতে হবে এই দম্পতিকে।

তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মাদাম তুসো জাদুঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে হ্যারি ও মেগানের প্রতিমূর্তি।

ব্রিটিশ সিনিয়র রয়ালস প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগান মার্কেলের রাজপরিবার থেকে বিচ্ছেদকে এভাবেই ‘মেক্সিট’ শিরোনামে খবর প্রকাশ করে ব্রিটেনের সকালের ট্যাবলয়েড দৈনিকগুলো। সাবেক অভিনেত্রী স্ত্রী মেগানের প্ররোচনাতেই প্রিন্স হ্যারি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ব্রিটিশ দৈনিকগুলো অনেকটাই তা পরিষ্কার করে দিল।

ডিউক ও ডাচেস অফ সাসেক্সের আকস্মিক রাজপরিবার ছাড়ার ঘোষণায় হতবাক ব্রিটেনবাসী। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে তাদের মাঝে।

তারা বলছেন, আমি মনে করি তাদের ইচ্ছে মত সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে। আশা করি জনগণের পকেট থেকে নয় বরং নিজ উদ্যোগেই তারা তাদের জীবিকার জন্য তহবিল গঠন করতে সক্ষম হবেন।

রাজপরিবার ছাড়া নিয়ে দেশের তেমন কোন কিছু যাবে আসবেনা। তাই এটা নিয়ে আমি মোটেই উদ্বিগ্ন নয়। আশা করি অন্যদেরও এ বিষয়ে চিন্তার কিছু নেই।

ঘোষণার একদিনের মাথায় মাদাম তুসো ওয়েক্সওয়ার্ক মিউজিয়ামের রাজপরিবার থেকে সরিয়ে দেয়া হয়েছে প্রিন্স হ্যারি ও মেগানের প্রতিকৃতি। জাদুঘর কর্তৃপক্ষ জানায়, হ্যারি-মেগানের ঘোষণার পরিপ্রেক্ষিতে রানি দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স ফিলিপ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের প্রতিমূর্তির কাছ থেকে সরিয়ে নেয়া হয়েছে। এখন থেকে তাদের জায়গা হবে জাদুঘরের অন্য স্থানে।

হ্যারি-মেগানের রাজপরিবার ত্যাগের আকস্মিক ঘোষণায় ব্যথিত ব্রিটিশ রাজপরিবার। এমনকি এই সিদ্ধান্ত গ্রহণের আগে রাজপরিবারের কোন সদস্যের সঙ্গে আলোচনাও করা হয়নি। হ্যারি মেগানের ভবিষ্যত নির্ধারণে সুষ্ঠু সমাধানের পথ খুঁজছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ এজন্য প্রিন্স অব ওয়েলস ও ডিউক অব ক্যাম্ব্রিজের সদস্যদের নির্দেশনাও দেয়া হয়েছে। রাজসভার সদস্যদের বরাতে গণমাধ্যম জানিয়েছে, সিনিয়র রয়ালস পদ ছাড়ার জন্য শাস্তি পেতে হবে হ্যারি ও মেগানকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ