1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

ইরান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা, নিহত ৬০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
  • ৫৩ Time View

ইরানের সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তানের হেরাত প্রদেশে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ৬০ জন নিহত হয়েছেন। তালেবানের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। কিন্তু হামলায় নিহতরা সবাই সাধারণ আফগান নাগরিক।

স্থানীয় সময় বৃহস্পতিবার হেরাত প্রদেশের এ হামলায় আহত হন আরও অনেকে।

হেরাতের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ জানান, ইরান সীমান্তবর্তী সিন্দাবাদ জেলায় এ হামলা চালানো হয়েছে।

আফগান প্রশাসনের মতে, মার্কিন ড্রোন ব্যবহার করে ওই বিমান হামলা চালানো হয়।

তালেবান থেকে বিচ্ছিন্ন একটি অংশের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। অভিযানে মুল্লাহ নাঙ্গিয়ালা নামের ওই তালেবান কমান্ডারও নিহত হয়েছে।

এদিকে, বেসামরিক হতাহতের ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে আফগান সরকার।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ