1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

রাশিয়ার গোলে উড়ে গেলো চেক প্রজাতন্ত্র

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুন, ২০১২
  • ১৩৮ Time View

রাশিয়া যে ইউরো চ্যাম্পিয়নশিপে এবার অন্যরকম ফুটবল খেলবে ইতালি তা টের পেয়েছিলো প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে। ৩-০ গোলের হার জুটেছিলো বিশ্বচ্যাম্পিয়নদের। সেই রাশিয়ার ভয়ঙ্কর চেহারা চেক প্রজাতন্ত্র দেখতে পেলো ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে। খেলার মাঠে লাল বিপ্লব ঘটিয়ে ৪-১ গোলে চেকদের উড়িয়ে দিয়েছে রাশিয়া।

রাশিয়ার ময়দানী কৌশল ছিলো দারুণ। যে ভাবে চেয়েছে প্রতিপক্ষ সেভাবে খেলতে বাধ্য হয়েছে। খেলা শুরু হওয়ার পর একবার চাপ দিয়ে গোল আদায় করে নেওয়া। আবার শেষে গিয়ে তুমুল বেগে আক্রমণে গিয়ে ব্যবধান বাড়িয়ে নেওয়া। মাঝে একটু ঢিলে দিয়ে প্রতিপক্ষকে হাপিয়ে তোলা। এই কৌশল একেবারে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে খেলায়।

খেলার ১৫ মিনিটে প্রতিপক্ষের গোলমুখ আগল করেন এলান ডিজাগোয়েভ। জারিয়ানোভিসের ক্রস বলে আলেকজান্ডার কারজাকভ হেড নিলে দূরের পোস্টে বাঁধা পেয়ে তা ফিরে আসছিলো। সুযোগ সন্ধানী এলান মাথা দিয়ে তা ফিরতি পথে পোস্টে পাঠিয়ে দেন।

বিরতির আগেই ব্যবধানটা দ্বিগুণ করে নেয় রাশিয়া। রোমান শিরোকভ খেলার ২৪ মিনিটে দর্শনীয় শটে নিশানা ভেদ করেন। ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর পাওয়ার ফুটবল থেকে সরে এসে ছন্দে ছন্দে খেলতে থাকে লাল শিবির। দেখতে দেখতে কেটে যায় প্রথম ৪৫ মিনিট।

বিশ্রাম থেকে অন্য চেহারায় ফেরে চেক প্রজাতন্ত্র। একটি গোলও শোধ দেয়। ৫২ মিনিটে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন পিলার। বলের দখল হারিয়ে ফেলে রাশিয়া। এই অর্ধে নিজেদের আগের রূপে ফিরে পেতে সময় লাগে রাশিয়ানদের। ৭৯ মিনিটে এলান নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। এবারের গোলটিও দর্শনীয়। ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।

মরার ওপর খাড়ার ঘা, ৮২ মিনিটে পাভলোশেচেঙ্কো চেকদের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন। এই গোলটি এত দ্রুত আক্রমণে হয়েছে চেক ডিফেন্ডার এবং গোলরক্ষকের বোঝার কোন উপায় ছিলো না।

পোল্যান্ড এবং গ্রিস আগেই পেয়েন্টের খাতা খুলেছে। তাদের পাশে ১-১ পয়েন্ট করে থাকলেও রাশিয়া পূর্ণ তিন পয়েণ্ট নিয়ে হোটেলে ফিরেছে। এ গ্রুপের প্রথম রাউন্ডের খেলা শেষে তিন দলের পয়েন্ট থাকলেও চেকরা শূন্যেতা কাটাতে পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ