1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সব বাহিনীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা ইরানের

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৫২ Time View

যুক্তরাষ্ট্রের সব বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে ইরানের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে মঙ্গলবার। জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার পর ইরান এই পদক্ষেপ নিলো।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন হামলায় ইরানি এই জেনারেলের মৃত্যু হয়।

ইরানের পার্লামেন্টে আনা নতুন বিলে মার্কিন সব বাহিনী, পেন্টাগনের সব কর্মকর্তা-কর্মচারী এবং পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থা, অ্যাজেন্ট এবং কমান্ডার; যারা কাসেম সোলেইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তাদের সবাইকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে।

ওই বিলে বলা হয়, ‘সামরিক, গোয়েন্দা, অর্থনৈতিক, কারিগরি সহায়তার পাশাপাশি অন্যান্য সেবা বা লজিস্টিকস সহায়তা যারা এই বাহিনীগুলোকে দেবে তারাও সন্ত্রাসী কাজের সহযোগী হিসেবে বিবেচিত হবেন।’

ইরানের সংসদ সদস্যরা দেশটির সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সশস্ত্র বিদেশি শাখা কুদস ফোর্সকে উৎসাহ দেয়ার জন্য ২০০ মিলিয়ন ইউরো প্রণোদনা দেয়ার পক্ষেও ভোট দিয়েছেন।

১৯৯৮ সালে কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে এই বাহিনীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের নেপথ্যের কারিগর ছিলেন কাসেম সোলাইমানি।

গত বছরের এপ্রিলে ইরানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ এবং ওই অঞ্চলে মার্কিন বাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়ে একটি প্রস্তাব পাস হয়। সোলাইমানি হত্যাকাণ্ডের পর সেই প্রস্তাবে সংশোধনী এনে মার্কিন সব বাহিনী ও তাদের সহযোগীদের সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিলো তেহরান।

ইরানের সেনাবাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্তির প্রতিবাদে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ মার্কিন বাহিনীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ