1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

কলেজছাত্রীকে অপহরণকালে গ্রেপ্তার ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

পিরোজপুরের নাজিরপুর এলাকায় এক কলেজছাত্রীকে প্রাইভেটকারে তুলে অপহরণের চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জনতা আটক করেছে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি। শনিবার বেলা তিনটার দিকে শ্রীরামকাঠী ইউনিয়নের বকুলতলায় এ অপহরণচেষ্টা হয়।

স্থানীয় সূত্র জানায়,সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের চেষ্টা হয় শনিবার দুপুরে। ছাত্রী মায়ের সাথে তখন বাগেরহাট জেলার মোড়লগঞ্জের মামা বাড়ি থেকে ফিরছিলেন। গ্রামের বাড়ির দিকে যাওয়ার সময় শ্রীরামকাঠীর বকুলতলায় কয়েকজন তাদের পথরোধ করেন। এরপর ছাত্রীর মুখ চেপে ধরে তুলে নেওয়া হয় একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১৩-৬৯৯৮ )। নাজিরপুর সদরের দিকে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে অপহরণকারীরা। পরে তাদের নাজিরপুর থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

আটক যুবকরা হলেন- শ্রীরামকাঠী গ্রামের খলিল শেখের ছেলে মো. এখলাছ হোসেন শেখ (২৮), ভীমকাঠী গ্রামের বিমল মন্ডলের ছেলে সিধু মন্ডল (১৮) ও পিরোজপুর সদর উপজেলার উত্তর শিকারপুর এলাকার ফারুক হাওলাদারের ছেলে মো. নুরুজ্জামান হাওলাদার (৩৭)।

ছাত্রীর পিতা জানান, স্বরুপকাঠী উপজেলার ভরতকাঠী গ্রাম থেকে ছাত্রী নিয়মিত কলেজে যাতায়াত করতেন। এ সময় শ্রীরামকাঠী গ্রামের এখলাছ শেখ তাকে প্রেমের প্রস্তাব দেয়াসহ উত্যক্ত করে আসছিলেন। প্রেমে সম্মতি না পেয়ে ছাত্রীকে অপহরণের হুমকি দেওয়া হয়।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. ফারুক হাওলাদার বলেন,’কলেজছাত্রীকে অপহরণ করে একটি প্রাইভেট কারে তুলে নিলে পাশে থাকা তার মা চিৎকার করেন। তখন আমরা কয়েকজন এগিয়ে গিয়ে ঘটনা শুনি। এরপর কালিবাড়ি এলাকায় অবস্থান করা লোকজনদের ফোন করে প্রাইভেটকারটি আটক করতে বলি।’

উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তুহিন জানান, স্থানীয়দের সহায়তায় প্রাইভেটকার আটক করা হলে ছাত্রীকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় গাড়ীতে থাকা এখলাছ শেখ,সিধু মন্ডল ও নুরুজ্জামানকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।

নাজিরপুর থানার ওসি মুনিরুল ইসলাম মুনির জানান, কলেজছাত্রীর বাবা একটি অপহরণ মামলা দায়ের করেছেন। তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ