1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

যুব সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২
  • ১২২ Time View

যুব সংগ্রাম পরিষদের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বৃহস্পতিবার। এদিন সকাল সাড়ে ১১টায় ১৮ দলীয় জোটের যুব সংগঠনগুলোকে নিয়ে নতুন এ সংগঠনটির ঘোষণা  দেওয়া হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে।

গত দু’সপ্তাহ ধরে বেশ কয়েকটি বৈঠকে নতুন এ সংগঠনের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন বুধবার রাতে জানান, এ কমিটির আহবায়ক হবেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। ১৮ দলীয় জোটের যুব সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ কমিটির সদস্য থাকবেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি ঘোষণার সময়ে ১৮ দলীয় জোটের যুবনেতারা উপস্থিত থাকবেন।

সরকার বিরোধী আন্দোলন-সংগ্রাম ও সরকারের নানা অনিয়ম-অন্যায়-অবিচারের বিষয়ে যুব শ্রেণীকে সচেতন করতেই এ কমিটি করা হচ্ছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ