1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

গঙ্গা ঘাটে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ Time View

নমামী গঙ্গের অনুষ্ঠানে গিয়ে সিঁড়িতে পড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সেই দৃশ্য দেখা যায়। আজ শনিবার নমামী গঙ্গের অনুষ্ঠানে গিয়েছিলেন মোদি। সেখানে সিঁড়ি দিয়ে ওঠার সময় সামনের দিকে পড়ে যান তিনি।

ধারণা করা হচ্ছে, সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। ‘ন্যাশনাল হেরাল্ড’-এ প্রকাশিত খবরে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। গঙ্গা ঘাটের সিঁড়িতে ওঠার সময় সেই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে তাকে ধরে তোলা হয়।

দানিশ খান নামে এক ব্যক্তি টুইটারে ওই ভিডিও প্রথমে পোস্ট করেন। পরে, ওই পোস্টে একাধিক কমেন্ট আসতে থাকে, যা অস্বস্তিকর। ফলে, ওই ব্যক্তি ভিডিওটি ডিলিট করে দেন। তিনি লিখেছেন, এটি একটি মানবিক বিষয়। এখানে অমানবিক কমেন্ট আসছে বলে টুইটটি ডিলিট করে দিলাম।

কানপুরে আজ নরেন্দ্র মোদি জাতীয় গঙ্গা কাউন্সিল পুনরুজ্জীবন, সুরক্ষা ও পরিচালনার প্রথম বৈঠকের সভাপতিত্ব করেন। এরই মধ্যে হয়ে যাওয়া প্রকল্পের কাজগুলোর অগ্রগতি পর্যালোচনা করবেন এবং গঙ্গা পরিষ্কারের রূপরেখাও নির্ধারণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ