1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

আমি রাহুল গান্ধী, সত্য বলার জন্য ক্ষমা চাইব কেন?

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ Time View

রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য যে তার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, আরেকবার তা জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল স্পষ্টভাবে জানিয়ে দিলেন, সত্য কথাই বলেছি। তাই ক্ষমা চাইবো না।

শনিবার সকালে দিল্লির রামলীলা ময়দানে ওই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, সত্য কথা বলায় গতকাল সংসদে আমাকে ক্ষমা চাইতে বলে বিজেপি। কিন্তু আমার নাম রাহুল সাভারকর নয়। আমি রাহুল গান্ধী। আর সত্য কথা বলার জন্য আমি তো নয়ই, কংগ্রেসের কোনো কর্মীই কখনো ক্ষমা চাইবেন না।

গত কয়েক মাসে হায়দরাবাদ ও উন্নাওসহ একাধিক জায়গায় ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা নিয়ে দিন দুয়েক আগে মোদি সরকারের তীব্র সমালোচনা করেন রাহুল। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল বলেছেন, নরেন্দ্র মোদি ‘মেক ইন ইন্ডিয়া’র কথা বলেন। কাগজ খুললেই রাজ্যে রাজ্যে ‘মেক ইন ইন্ডিয়া’ দেখবেন ভেবেছিলেন সকলে। কিন্তু তার পরিবর্তে আজকাল শুধুই ‘রেপ ইন ইন্ডিয়া’র খবর দেখা যায়।

রাহুলের ওই মন্তব্যের প্রতিবাদেই শুক্রবার সংসদে সরব হন স্মৃতি ইরানি, লকেট চ্যাটার্জিসহ বিজেপির সাংসদরা। ‘রাহুলকে ক্ষমা চাইতে হবে’, দাবি তোলেন তারা। এমনকি, তার সাংসদ-পদ কেড়ে নেওয়ার দাবিও ওঠে। তবে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে সংসদেই জানিয়ে দেন রাহুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ