1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

নাগরিকত্ব আইনকে মহুয়ার চ্যালেঞ্জ; সুপ্রিম কোর্টে মামলা দায়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ Time View

ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলটি পাসের পর এখন তা আইনে পরিণত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে নাগরিকত্ব আইনের সংশোধনী নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নরেন্দ্র মোদি সরকার। এদিকে, নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ জানিয়ে এর বিরুদ্ধে মামলা করেছেন ভারতের তৃণমূল দলীয় সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে তিনি এ মামলা দায়ের করেছেন।

জানা গেছে, আজ কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশও সুপ্রিম কোর্টে নাগরিকত্ব আইন সংশোধনীকে অসাংবিধানিক বলে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন। এরপর ‘রিহাই মঞ্চ’ ও ‘সিটিজেনস এগেন্সট হেট’ নামক দুটি বেসরকারি সংগঠনও সুপ্রিম কোর্টে একসঙ্গে মামলা করেছে।

এর আগে, বৃহস্পতিবার ‘ইন্ডিয়ান ইউনিয়ন অব মুসলিম লিগ’ সুপ্রিম কোর্টে মামলা করে। বিল পাশের আগেই চলতি বছরের শুরুতে আসামের বিশিষ্টজনেরা নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে মামলা করেছিলেন। তখন সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই বিল পাশের পরে শুনানি হবে।

প্রধান বিচারপতি শরদ এ বোবডের বেঞ্চে মহুয়ার আইনজীবী আর্জি জানান, দ্রুত এই মামলার শুনানি হওয়া দরকার। তাঁর আর্জি ছিল, শুক্রবারই শুনানি হোক। তা না হলে সোমবার।

কিন্তু প্রধান বিচারপতি জানান, দ্রুত শুনানির জন্য রেজিস্ট্রারের কাছে যেতে হবে।

তৃণমূল সাংসদের আইনজীবীরা মনে করছেন, আগামী সপ্তাহেই এর শুনানি হতে পারে।

এদিকে, সুপ্রিম কোর্টে মামলা করেছেন জয়রাম রমেশ। তাঁর পিটিশনে বলা হয়েছে, নাগরিকত্ব আইনে সংশোধন সংবিধানের মৌলিক অধিকারের ভিতে নির্লজ্জ হামলা।

জয়রাম রমেশের অভিযোগ, ভারতীয় সংবিধানের ১৪-তম অনুচ্ছেদ ও ২১-তম অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। কারণ নাগরিকত্ব দেওয়ার প্রশ্নে ধর্ম ও ভূখণ্ডের ভিত্তিতে ভেদাভেদ করা হয়েছে।

সূত্র : আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ