1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ এক বড় সুখবর পেতে যাচ্ছেন তামিম ইকবাল দুদেশের মানুষ চায় বাংলাদেশ-ভারত সম্পর্কে সোনালি অধ্যায় শুরু হোক: ভারতের হাইকমিশনার ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু: বাংলাদেশ ব্যাংক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ তানভীর মোকাম্মেলের দুই সিনেমা বাদ পড়েছে ‘হালনাগাদ প্রক্রিয়ায়’: বিমান তিস্তা মহাপরিকল্পনার প্রশাসনিক ও কারিগরি দিক বাস্তবায়নের প্রাথমিক কাজ শুরু রোববার থেকে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ শুরু ল্যাবএইডে বিশ্ব হার্ট দিবস উদযাপন সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৫ নভেম্বর

হোসনি মোবারকের যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১২
  • ১৬৬ Time View

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মিশরের বিশেষ আদালত। দশ মাসের শুনানি শেষে শনিবার এ রায় ঘোষণা করলেন আদালত।

ক্ষমতাচ্যুত সাবেক এই স্বৈরশাসকের বিরুদ্ধে ২০১১ সালের প্রথমার্ধে সংঘটিত অভ্যুত্থানের সময় ৯ শ’ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তি দিল বিশেষ আদালত।

এদিন একই আদালত একই অভিযোগে মোবারকের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকেও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পুলিশের সাবেক ছয় কমান্ডারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

হোসনি মোবারক হচ্ছেন প্রথম আরব নেতা যার বিরুদ্ধে স্বদেশেই মামলা পরিচালনা ও রায় প্রদান করা হল।

প্রসঙ্গত, ২০১১ সালের এই অভ্যুত্থানেই হোসনি মোবারককে প্রেসিডেন্ট পদ থেকে উৎখাত করে অভ্যুত্থানকারীরা এবং নির্বাচনী গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে মিশর।

বিক্ষোভকারীদের হত্যা করা ছাড়াও হোসনি মোবারক ও তার দুই ছেলে আলা ও গামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে তাদের প্রত্যেককে তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হতে পারে।

মিশরের রাজধানী কায়রোর শহরতলিতে অবস্থিত পুলিশ একাডেমিতে এই বিচার কাজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের ৫ হাজার কর্মকর্তা এবং ২ হাজার সেনা নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়।

তাছাড়া মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এই আদালতের বিচার কাজ ও রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ