1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৯ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

ইসলামী ফ্রন্ট নেতা ও ইসলামী অনুষ্ঠানের টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই তারিখ ধার্য করেন।

মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করেনি। শুনানি শেষে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন তারিখ ধার্য করেন।

২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের নিজ বাড়িতে খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। ওইদিন এশার নামাজের পর আনুমানিক ছয় থেকে সাতজন যুবক ফারুকীর বাসায় ঢুকে তার স্ত্রী ও এক ছেলেসহ বাসায় থাকা সকলের হাত-পা বেঁধে ফারুকীর গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে শেরেবাংলানগর থানা পুলিশ, পরে সিআইডি মামলাটি তদন্ত করছে। কিন্তু চার বছর আগে দায়ের করা এই মামলার তদন্ত শেষ করতে পারেনি কেউ। এ পর্যন্ত ৪৫টিরও বেশি তারিখ ধার্য করা হয়েছে তদন্ত প্রতিবেদনের জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ