1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ভারত মহাসাগরে এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠাতে পারে চীন!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
  • ৪১ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের পেসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল জন অ্যাকিলিনো জানিয়েছেন, ভারত মহাসাগরীয় এলাকায় এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করতে পারে চীন। ভারত সফরে এসে মার্কিন কমান্ডার এই তথ্য জানান।

জন অ্যাকিলিনো ভারতের নেভি চিফ অ্যাডমিরাল করমবীর সিং-এর সঙ্গে বৈঠক করেছেন। দক্ষিণ চীন সাগরেও যে চীন ক্রমশ নিজের আধিপত্য কায়েম রাখছে, সেকথাও উল্লেখ করেছেন তিনি। এমনকি দক্ষিণ চীন সাগরের মাঝে পাধুরে দ্বীপে সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগেও চীনের এই ধরনের আগ্রাসন নিয়ে সতর্ক করেছেন ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। গত বছর মালদ্বীপের কাছাকাছি চীনের নৌবাহিনীর জাহাজ দেখা যাওয়ার একটি খবর পাওয়া যায়। বলা হয়, ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে ১১টি চীনা যুদ্ধ জাহাজ দেখা গিয়েছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ