1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

বন্ধুদের সঙ্গে গরু চুরি করতে গিয়ে গণপিটুনি, তরুণের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৫৫ Time View

গরু চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়ে এক তরুণকে। ভারতের বিহার রাজ্যের মোকামা এলাকার মোরেপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। এতে নিহত হয়েছেন বরাহপুর গ্রামের মটলু বিন্দ।

পুলিশ বলছে, গত সোমবার রাতে গরু চুরি করার উদ্দেশ্যে মোরে গ্রামে যান বরাহপুর গ্রামের কয়েকজন তরুণ। কিন্তু গরুর দড়ি বাঁধার খুঁটি উপড়ানোর শব্দ শুনতে পান ওই গ্রামের কয়েকজন। গরু চুরি বিষয়টি বুঝতে পেরে বহিরাগতদের তাড়া করতে শুরু করেন গ্রামবাসী।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গ্রামবাসীদের তাড়া খেয়ে দলের বাকি তরুণরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় মটলু। তাকে বেঁধে বেধড়ক পেটায় গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা। লাঠি দিয়ে উপর্যুপরি আঘাতের ফলে রক্তাক্ত হতে থাকে ওই তরুণের শরীর।

গণপিটুনির কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের কব্জা থেকে ক্ষতবিক্ষত মটলুকে উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই গ্রামের ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ